1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

আজমিরীগঞ্জের পাহাড়পুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের

আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ভক্ত-অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, কীর্তন ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সুসজ্জিত রথে শ্রী শ্রী জগন্নাথ,শুভদ্রা,বলরাম দেবকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাহাড়পুর বাজার ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। ভজন-সংকীর্তন ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানটি ঋতুদ্বীপ দাস ও জগদীশ দাসের  সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুর রশীদ ঝলক, বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গউর হরি সরকার, সাংবাদিক রামকৃষ্ণ তালুকদার, ব্যবসায়ী সুশীল চন্দ্র দাস,  অরুন নয়ন দাস,বলরাম দাস,মঙ্গল দাস,শুকদেব দাস,নিতাই দাস,গোপেশ দাস প্রমুখ।

রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই সনদ দে নেতৃত্বে একদল পুলিশ দায়িত্ব পালন করে। আয়োজক কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। এ ধরনের ধর্মীয় আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park