1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের বসুন্দিয়া মোড় হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

আজ ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বসুন্দিয়া সিঙ্গিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং-এর উদ্যোগে এতিম শিশুদের সাথে এক আন্তরিক ও হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জনাব আশরাফুল কবির সুমন। তিনি তার বক্তব্যে এতিম শিশুদের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শহীদ বিশ্বাস, সহ-সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস, মাদ্রাসা কমিটির সভাপতি কাজী কবির, কোতয়ালী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ খান, যুবনেতা আরাফাত বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, আন্তরিক ও মানবিক মূল্যবোধে পরিপূর্ণ, যা উপস্থিত সকলের মাঝে গভীর আবেগ ও অনুপ্রেরণার সঞ্চার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park