1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বাঘারপাড়া উপজেলা ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইমাম হোসেনঃ

যশোর জেলার বাঘারপাড়া  উপজেলায় ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দ-অশ্রুর মধ্য দিয়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দুই জন প্রবীণ শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল আজ (১২ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ বাঘারপাড়া (অভয়নগর-বসুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছূল।অনুষ্ঠানটিতে সার্বিক সভাপতিত্ব করেন ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মোহাম্মদ তাহাজ্জত হোসেন। তার সুশৃঙ্খল দিকনির্দেশনায় এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সহযোগিতায় পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মাদ্রাসার দুই নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক জনাব জওহর লাল দাস এবং জনাব সৈয়দ আহম্মদ-এর বিদায় সংবর্ধনা। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই শিক্ষক অত্র প্রতিষ্ঠানে নিরলসভাবে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাদের সম্মানার্থে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ মানপত্র পাঠ করা হয় এবং সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন মাননীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছূল এমপি বলেন, “শিক্ষকরাই হচ্ছেন একটি উন্নত জাতির কারিগর। জনাব জওহর লাল দাস এবং জনাব সৈয়দ আহম্মদ তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু এই মাদ্রাসার শিক্ষার্থীদের গড়ে তুলতে ব্যয় করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি তোমাদের একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার মোহাম্মদ তাহাজ্জত হোসেন বলেন, “আজকের দিনটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি বেদনার। আমরা আমাদের দুই জন অভিজ্ঞ সহকর্মীকে বিদায় জানাচ্ছি যাদের অভাব পূরণ হওয়া কঠিন। পাশাপাশি আমাদের আদরের শিক্ষার্থীরা আজ উচ্চ শিক্ষার পথে পা বাড়াচ্ছে। আমি সকলের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”বিদায়ী শিক্ষক জনাব জওহর লাল দাস ও জনাব সৈয়দ আহম্মদ তাদের বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা মাদ্রাসা কর্তৃপক্ষ, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পরীক্ষার্থীদের সাফল্য এবং বিদায়ী শিক্ষকদের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park