1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে যুবদলের সেই বহিষ্কৃত নেতা এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে মামলা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরে যুবদলের সেই বহিষ্কৃত নেতা এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি।।

যশোর জেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কুৎসা রটনা, ব্ল্যাকমেইল এবং জীবননাশের হুমকির অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে মামলা দুটি করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে আজাদ তমাল ও সদস্য সচিব আনছারুল হক রানা। অভিযুক্ত এস্কেন্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
এজাহার সূত্রে জানা গেছে, জনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও মাদকাসক্তি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপপ্রচার চালিয়ে আসছেন।
বাদীদের অভিযোগ, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Skean Dar Ali Jony’ ছাড়াও ‘Saiful Islam Rana’ এবং ‘Shitab Ashhab Chowdhury’সহ একাধিক ভুয়া আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানহানিকর পোস্ট ও লাইভ ভিডিও প্রচার করছেন। ১ এপ্রিল ২০২৬ তারিখ সকালে অভিযুক্ত জনি তার আইডি থেকে লাইভে এসে নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, জনি ও তার সহযোগীরা মিলে নেতাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন এবং তাদের সামাজিকভাবে হেয় করতে নিয়মিত অপপ্রচার চালাচ্ছেন। এমনকি আসামিরা তাদের জীবননাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মামলা দায়েরের সময় ডিজিটাল প্রমাণ হিসেবে বিতর্কিত ভিডিওর পেনড্রাইভ ও ফেসবুক পোস্টের স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park