1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ প্রদান

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।‌

যশোর জেলা পুলিশে পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই (সশস্ত্র) পদ থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন মো. আবদুল মান্নান শেখ। যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতি পাওয়া কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। পেশাগত দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব এবং জনসেবার মানসিকতা বজায় রাখার বিষয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পদোন্নতি মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুরো অনুষ্ঠানটির আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল ‘পুলিশ মিডিয়া সেল যশোর’।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান শেখ তাঁর এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park