
যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর ব্রিজ এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা দিকে বিরামপুর ব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—পাগলাদাহ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বাবু সরদার (৩৮) ও তার ভাই শরিফুল সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরামপুর ব্রিজের নিচে অবস্থিত তাদের চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি এসে অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত শহীদ, মাহাবুর, আসাদ ও আজাদসহ আরও কয়েকজন ধারালো দা ও চাইনিজ কুড়াল দিয়ে দুই ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে দুপুর ২টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আর একটি সূত্রে জানায় যে বাবু সরদার ও শরিফুল সরদার তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল, কিছুদিন আগে মাদক ব্যবসাকে কেন্দ্র করে শহীদ, আজাদ, মাহাবুর ও আসাদের সাথে বাবু সরদার ও তার ভাই শরিফুল সদ্দারের সাথে মাদক না বেচার জন্য এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।
বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন।