1. admin@dailyjessorersangbad.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা রূপদিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মধ্য দিয়ে পুসারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ইয়ারুল সাহেবের বদলিতে যশোর সদরের ১৫ ইউনিয়নের অসহায় মানুষের চোখে জল। শার্শায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে নারীর মৃত্যু যশোর-খুলনা মহাসড়কের বক্সার এলাকায় নির্মাণসামগ্রী ফেলে প্রতিবন্ধকতা, দেখার কেউ নেই! যশোর নগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন সরদার ডেঙ্গুতে আক্রান্ত। যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী কিশোরের

যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিশুটির মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে তার মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।

অভিযোগে বলা হয়, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন এবং এ বিষয়ে জানতে চান।

এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে শিশুটির মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয় লোকজনকে নিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

পরবর্তী সময়ে শিশুটির মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেফতার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামিকে গ্রেফতারের পর শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানোর কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park