1. admin@dailyjessorersangbad.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী কিশোরের

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী কিশোরের

যশোর প্রতিনিধি:

যশোরে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় হোসাইন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন যশোরের কোতোয়ালী থানাধীন মথুরাপুর এলাকার আব্দুল গফুরের ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হোসাইন জামতলা বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে জামতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নোয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park