1. admin@dailyjessorersangbad.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার পবিত্র আজিমুশশান ইসলামী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব জাকেরের মজলিস দরবার শরীফ কর্মী গ্রুপ, যশোর জেলার উদ্যোগে এ জলসার আয়োজন করা হয়েছে। যশোর টাউন হল মাঠে বাদ আসর এ ধর্মীয় অনুষ্ঠান শুরু হবে।

জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ জাহিদ হাসান টুকুনের। তিনি কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য, কর্মী গ্রুপ যশোর জেলার সঙ্গে সম্পৃক্ত এবং যশোর প্রেসক্লাবের সভাপতি,

জলসায় ওয়াজ করবেন আলহাজ মাওলানা হাসান সিরাজী, মুফতি মাওলানা আবিদ হাসান বুলবুলী, মাওলানা আল আলামিন জিহাদী ও মাওলানা শামীম রেজাসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

বিশেষ অতিথি হিসেবে আলহাজ মো. জাহাঙ্গীর কবির, মো. আসাদুজ্জামান আসাদ, আলহাজ এইচ. এম. আবুল বাশার, মো. আমির হোসেন, মো. মোসলেম আলী মোল্লা, এ. বি. এম. আকাশ আলী, মো. আব্দুর রহিম সরদার, মো. আনোয়ার গাজী, মো. মতিয়ার রহমানসহ আরও অনেকে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে থাকবেন মো. আজিজুর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জলসায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park