1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর সদর উপজেলায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর সদর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় যশোর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ  (ইউএনও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক (পিআইও) উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
সরকারের দেওয়া ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তাদেরই একজন বৃদ্ধা হালিমা খাতুন। চাল হাতে পেয়ে তিনি খুশিতে ইউএনও ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্যালুট করেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা বলেন, ঈদের আগে এই সহায়তা পেয়ে অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park