প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৪:৩৫ পি.এম
যশোর সদর উপজেলায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর সদর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় যশোর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ (ইউএনও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক (পিআইও) উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
সরকারের দেওয়া ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তাদেরই একজন বৃদ্ধা হালিমা খাতুন। চাল হাতে পেয়ে তিনি খুশিতে ইউএনও ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্যালুট করেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা বলেন, ঈদের আগে এই সহায়তা পেয়ে অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক যশোরের সংবাদ. All rights reserved.