1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চয়ন কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী। শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট ও নীলফামারীর মধ্যবর্তী তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তিস্তা ব্যারেজ এবং এর আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

পরিদর্শন ও আলোচনা সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লালমনিরহাট ও নীলফামারীর জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে তিস্তা নদীর তীরে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা লালমনিরহাটে এসেছি। খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি একনেকে অনুমোদন পাবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাব। আপনাদের আর কিছুটা সময় দিতে হবে। ইনশাআল্লাহ, তিস্তা অঞ্চলের উন্নয়নে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park