1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মনিরামপুরে কৃষিজমি, পরিবেশ ও জনজীবন রক্ষায় শালিকা বিলে ঘের বিলুপ্তির আবেদন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ, মণিরামপুর,প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের শালিকা বিল এলাকায় একটি পুরাতন মৎস্যঘের পুনঃখননের উদ্যোগকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়  ঘেরের পাশের বাসিন্দারা। জনস্বার্থে ঘের পুনঃখনন বন্ধ ও ঘেরটি বিলুপ্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী।

আবেদনে উল্লেখ করা হয়েছে, শালিকা বিলের পাকা রাস্তার পশ্চিম পাশে অবস্থিত পুরাতন মৎস্যঘেরটি পুনঃখনন করা হলে এর পশ্চিম ও দক্ষিণ পাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে পার্শ্ববর্তী কৃষি জমিগুলো ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার কৃষকের কৃষি জমি  ক্ষতির সম্মুখীন হবেন।

এছাড়া ঘেরের পশ্চিম পাশে অবস্থিত সরদারপাড়া গ্রাম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় শত শত বসতবাড়ি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে এলাকার গাছপালারও ক্ষতি হতে পারে বলে অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, শালিকা বিলের পাকা রাস্তার পূর্ব পাশে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত না করে পশ্চিম পাশে ঘের পুনঃখনন করা হলে কৃষিজমি, পরিবেশ ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা জনস্বার্থে সংশ্লিষ্ট ঘেরের পুনঃখনন কার্যক্রম বন্ধ ও ঘেরটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park