1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

হাতিবান্ধায় আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে ২ হামলাকারী গ্রেপ্তার

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জামিনুর রহমান (৪০)  পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। মো. রফিকুল ইসলাম (৪৫) একই এলাকার মো. ওসমান গণীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযানে যায়। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে জনসম্মুখে তার দেহ তল্লাশির সময় হামিদুল চিৎকার শুরু করলে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর করে এবং তার কাছে থাকা হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এই বিশৃঙ্খলার সুযোগে তারা গ্রেপ্তারকৃত মাদক কারবারি হামিদুলকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১৯ জুলাই হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা দান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব-১৩ জানায়, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park