1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরার তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন হাসপাতালের দুই জন বরখাস্ত 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মিহিরুজ্জামান সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজ খবর নেন। এ ছাড়াও হাসপাতালের রান্না ঘরের খাবারের মান সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কয়েক মাস আগে হাসপাতালের একটি এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের নৈশপ্রহরী মোস্তফাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। এবং কয়েক দিন যাবত হাসপাতালে যোগদান না করার কারণে ডাক্তার তন্নীকে বরখাস্ত করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তালা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park