
যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃদেলোয়ার হোসেন খোকন। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়।
মোঃ দেলোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে যশোরএর রাজনীতির সঙ্গে জড়িত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও নানান পেশার জনগন, রাজনৈতিক সহযোদ্ধারা। তারা আশা করেন, তার অভিজ্ঞ নেতৃত্বে জেলার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে তারা মনে করেন।