1. admin@dailyjessorersangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

যশোরে পূর্বশত্রুতার জেরে সাদিয়া ডটকমে ভাঙচুর ও হামলার অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোর শহরের মনিহার সিনেমা হলের পূর্ব পাশে সাদিয়া ডটকম নামে মোবাইল এক্সোসরিসের দোকানে রাত ৮টার দিকে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাদিয়া ডটকমের মালিক রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে তার সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলা করা হয় এবং তার দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
রবিউল ইসলাম আরও জানান, ঘটনার সময় দোকানের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park