1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে দুই শিশুর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি, উদ্ধার করল পুলিশ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় দুই শিশুকে শ্লীলতাহানির অভিযোগ তুলে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে দত্তপাড়া নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক আনিচুর রহমান (৩২) দত্তপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদ্রাসায় পড়াশোনার সময় দুই শিশুশিক্ষার্থীর মধ্যে মারামারি হলে শিক্ষক আনিচুর রহমান তাদের শাসন করতে চড় মারেন। এ ঘটনার জেরে সম্প্রতি তার বিরুদ্ধে দুই শিশুর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার একদল লোক মাদ্রাসার ভেতরে তাকে আটক করে মারধর করে বলে জানা গেছে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পুলিশ তাকে সঙ্গে করে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভুক্তভোগীর চাচা শ্বশুর দাবি করেন, মাদ্রাসাটি উচ্ছেদের উদ্দেশ্যে একটি পক্ষ দীর্ঘদিন ধরে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছিল। তার অভিযোগ, ওই পক্ষের সঙ্গে পারিবারিক ও স্থানীয় বিরোধও রয়েছে। ঘটনার দিন তারা মাদ্রাসায় হামলা চালিয়ে আসবাবপত্র, জানালা ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেছে বলেও তিনি দাবি করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park