1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের আহ্বান পুলিশ সুপারের

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর

যশোরে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন (শুক্রবার) বিকেলে যশোর পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের উপস্থিতিতে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আগামীকাল ২৭ জুন (শনিবার) অনুষ্ঠিতব্য নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম নিয়োগ ডিউটির প্রতিটি টিমের সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।” একই সাথে তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালনের এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ, যশোর। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রার্থীদের সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হবে। এই বিষয়ে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়মে না জড়াতে এবং কোনো প্রতারক চক্রের খপ্পরে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park