1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীদের ঢল

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের মর্গার ব্রিজ সংলগ্ন মাঠ এলাকায় উৎসবমুখর পরিবেশে গ্রামীণ ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে স্থানীয় লেবুতলা ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতির এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় অংশ নিতে যশোর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা তাঁদের সুসজ্জিত গরুর গাড়ি নিয়ে হাজির হন। মর্গার ব্রিজ সংলগ্ন মাঠের মেঠো পথের দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শনার্থীর করতালির মধ্য দিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে চলে গরুর গাড়িগুলো। এই আয়োজন দেখতে সকাল থেকেই উৎসবস্থলে দূর-দূরান্তের নানা বয়সী মানুষের ঢল নামে।

বিকেলে প্রতিযোগিতা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন। গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে এই লোকজ ঐতিহ্যকে পরিচিত করতে প্রতিবছরই এমন আয়োজন করা উচিত।”

লেবুতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর রায়হান তুহিন। তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তরুণ সমাজকে আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। এতে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব আনজুরুল হক খোকন। পুরো আয়োজনটির সার্বিক সম্পাদনার দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ।

আয়োজকেরা জানান, যান্ত্রিক সভ্যতার ছোঁয়ায় গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে তুলে ধরতেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবছর এই মাঠে এই ধরনের মেলা ও প্রতিযোগিতার আয়োজন বজায় রাখার দাবি জানান। দিনব্যাপী টানটান উত্তেজনাকর এই প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park