1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

পাইকগাছায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি. সরকার পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশব্যাপী আয়োজিত কেন্দ্রীয় ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। পরে উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর ভারপ্রাপ্ত আমীর মাওলানা স ম আব্দুল্লাহ আল মামুন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, কৃষ্ণপদ মণ্ডল, এ. রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। মেলার সফলতা কামনা করে সকালে উপজেলা সদরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উল্লেখ্য, ১৯ মে থেকে শুরু হওয়া এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন উপজেলা ভূমি অফিস চত্বরে চলবে। মেলায় আগত সেবাগ্রহীতাদের ই-নামজারি, খতিয়ান সংক্রান্ত জটিলতা নিরসন, তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park