1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা: সেবার মান বৃদ্ধি ও জনবল সংকট নিরসনে প্রতিমন্ত্রীর নির্দেশনা। 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি।।

যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
সভায় যশোরের সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মোঃ আহসান হাবীব, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ হোসাইন শাফায়েত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষ অনেক আশা নিয়ে আসে। তাই সেবার মান বাড়াতে এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সাথে হাসপাতালের শয্যা সংখ্যা ও রোগীর চাপের তুলনায় বিদ্যমান জনবল সংকট দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সভায় বক্তারা হাসপাতালের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দরিদ্র রোগীরা যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park