1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের নীলগঞ্জ চাইনিজ কুড়ালসহ যুবক আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় ধারালো চাইনিজ কুড়াল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ত্রাস ছড়ানোর অভিযোগে ইমরান খান টুটুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক টুটুল নীলগঞ্জ তাতীপাড়ার নুর ইসলাম খানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সামছুল হক বাদী হয়ে টুটুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মে বিকেলে পুলিশের কাছে খবর আসে, নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় এক ব্যক্তি ধারালো চাইনিজ কুড়াল হাতে নিয়ে এলাকায় ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় হাতেনাতে টুটুলকে আটক করা হয়।এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে টুটুল হারুনসহ তার বাবা হাফিজুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তারা আহত হন। পরে স্থানীয় লোকজন টুটুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ ঘটনয় পুলিশ বাদী হয়ে মামলা করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park