1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের বিচার চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি।।

যশোরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতন, যৌতুকের দাবিতে অত্যাচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা নার্গিস আক্তার খালেদা। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও সন্তানদের নিরাপত্তা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে নার্গিস আক্তার জানান, ২০০৭ সালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামের বদিয়ার রহমানের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। ২০১২ সালে সন্তান প্রসবের ঠিক আগ মুহূর্তে তার শাশুড়ি ও ভাসুর ঢাকার বাসা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা নিয়ে যান, যা নিয়ে খিলগাঁও থানায় জিডিও করা হয়েছিল।

ভুক্তভোগীর অভিযোগ, ২০২১ সালে তার স্বামী পুনরায় প্রতারণার মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেন। এছাড়া স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বৃদ্ধি পায়। বাবার জমি বিক্রির ৩৫ লাখ টাকা ব্যয়ে শ্বশুরের জমিতে ঘর নির্মাণ করলেও শেষ রক্ষা হয়নি। চলতি বছরের ২৯ মার্চ স্বামী তাকে তালাক দিয়ে পালিয়ে যান এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে ও তার সন্তানদের বাড়ি থেকে বের করে দেয়।
**নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার**
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলেও আসামিরা জামিনে বেরিয়ে এসে ক্রমাগত হুমকি দিচ্ছে। নার্গিস আক্তার বলেন, “আমার স্বামী, শাশুড়ি, ভাসুর ও ননদ মিলে আমাকে মারধর করেছে এবং সন্তানকে ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনে নির্যাতিতা নারীর সাথে তার দুই সন্তান খালেদ রহান আলিফ ও রুবাইয়া রহমান উপস্থিত ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park