1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মদের টাকা দাবি আইনজীবীর

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

যশোরে এক আইনজীবীর বিরুদ্ধে সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ, অতিরিক্ত অর্থ দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ হাসিবুর রহমান শামীম এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং যশোর জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ পেশ করেছেন।
অভিযুক্ত আইনজীবীর নাম অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্ত। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত নিজামুল হক মৌলভীর ছেলে। অন্যদিকে ভুক্তভোগী হাসিবুর রহমান শামীম এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এবং দৈনিক বাংলাদেশ সমাচারের খুলনা বিভাগীয় ব্যুরো চিফ হিসেবে কর্মরত।
থানায় করা জিডি ও আইনজীবী সমিতিতে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মামলার আরজি তৈরির বিষয়ে অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্তর সঙ্গে ৩ হাজার টাকায় চুক্তি করেন সাংবাদিক শামীম। টাকা পরিশোধের পরও মামলা দাখিলে কালক্ষেপণ করেন ওই আইনজীবী। পরবর্তীতে আরও ১ হাজার টাকা দাবি করলে সেটিও পরিশোধ করা হয়। কিন্তু মামলা দাখিলের পর গত ৭ মে ওই আইনজীবী সাংবাদিকের কাছে ‘এক বোতল মদ’ কেনার টাকা দাবি করেন।
সাংবাদিক শামীম এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করলে আইনজীবী মুক্তাদিরুল হক ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, ওইদিন দুপুর ও বিকেলে একাধিকবার ফোন করে শামীমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেন ওই আইনজীবী। সাংবাদিকের হাতে থাকা অডিও রেকর্ডে আইনজীবীকে মারপিট ও মামলার ক্ষতি করার হুমকি দিতেও শোনা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ হাসিবুর রহমান শামীম বলেন, “একজন আইনজীবীর কাছ থেকে এমন অনৈতিক ও অপেশাদার আচরণ কল্পনা করা যায় না। তিনি শুধু আমাকে গালিগালাজই করেননি, বরং জীবননাশের হুমকিও দিয়েছেন। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিষয়টি নিয়ে তিনি গত ৯ মে কোতোয়ালি থানায় ৬৭২ নম্বর জিডি করেছে। এবং আইনজীবী সমিতির কাছে সুষ্ঠু বিচার চেয়েছে।
এদিকে যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সমিতির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত কমিটির মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park