1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে শিশুকে ধর্ষণ: পলাতক ট্রাকচালক ফিরোজ ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরে শিশুকে ধর্ষণ: পলাতক ট্রাকচালক ফিরোজ ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ

 

যশোর শহরের বিরামপুর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ফিরোজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১০ দিন পর শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে যশোর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ফিরোজের বাড়ি বরিশাল জেলায়। তিনি বিরামপুর এলাকায় শ্বশুরবাড়িতে থেকে ট্রাক চালাতেন।

 

পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল ঘটনার পর থেকেই ফিরোজ পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ও তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তানিম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফিরোজের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার ঝিনাইদহের সুরাট গ্রামে তার খালার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি ধানখেতে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দুপুরে বিরামপুর সাইকেল হাট সংলগ্ন ভাটাপাড়া এলাকায় দুই ভাইয়ের সঙ্গে খেলা করছিল শিশুটি। অভিযুক্ত ফিরোজ কৌশলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত ফিরোজ এলাকা ছেড়ে পালিয়ে যান।

 

অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারটিকে মামলা না করার জন্য চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে। তবে যশোর কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়।

যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। ভুক্তভোগী শিশুটিকে বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park