স্টাফ রিপোর্টার
যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ মাসুম খান।
শুক্রবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এসময় থানার অন্য অফিসাররা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি মোঃফারুক আহমেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী মুহূর্তে সহকর্মীরা তার কর্মজীবনের জন্য শুভকামনা জানায়। এসময় কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী মোঃ বাবুল, ইন্সপেক্টর (অপারেশন)মোঃ মমিনুল হক সহ বিভিন্ন ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার মুখে সাবেক ওসি মোঃফারুক আহমেদ কে প্রত্যাহার করা হলে তার স্থলাভিষিক্ত হিসেবে মাসুম খানকে যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।