1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ সম্মাননা বাংলাদেশ পুলিশের ‘এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ পেয়েছেন।ফকিরহাটের সন্তান অলক কুমার দে, দৈনিক যশোরের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ফকিরহাটের কৃতি সন্তান, জনাব অলক কুমার দে, পিপিএম, বিপি-৮৯১৭১৯৯৭৭৯, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, যশোর দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশের ‘এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ পেয়েছেন। বাংলাদেশ পুলিশের মোট ৩৬ জন সদস্যকে এই ব্যাজ প্রদান করা হয়েছে। নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী গ্রামের সন্তান এই পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন ধরে তার নিষ্ঠা, সততা ও দায়িত্বপরায়ণতার মাধ্যমে পুলিশ বাহিনীতে অনন্য সেবা প্রদান করে আসছেন। এর আগে তিনি নিষ্ঠার সাথে ঢাকা কেরানীগঞ্জ থানায় এসআই এবং সাভার স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশ ফোর্সের পক্ষ থেকে তাকে এই ব্যাজের মাধ্যমে উচ্চমানের সার্ভিস ও অমোঘ অবদানের স্বীকৃতি জানানো হয়েছে। এলাকাবাসী জানান, অলক কুমার দে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং আইন-শৃঙ্খলা বিষয়ে সব সময় সবাইকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। তাছাড়া তার বর্তমান কর্মস্থল যশোরের মানুষের কাছেও অলক কুমার দে এক আস্থার নাম। তার এই সাফল্য ফকিরহাটের মানুষের জন্য গৌরবের বিষয়। অলক কুমার দে এই সাফল্যকে পরিবারের সহযোগিতা এবং সহকর্মীদের উজ্জীবিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “দেশ ও মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এই ব্যাজ শুধু আমার নয়, পুরো ফকিরহাটের।” ফকিরহাটের মানুষজন তার এই কৃতিত্বকে উদযাপন করছেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park