1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে ভেকুটিয়া পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে জিন্নাত আলী (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) দুপুর ১২টার দিকে ভেকুটিয়া বাজারের পাশের একটি ব্রিজে এই হামলার ঘটনা ঘটে।

আহত জিন্নাত আলী আরবপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত সফিয়ার রহমানের ছেলে। তাকে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিন্নাত আলীর সঙ্গে হামলাকারী রাজু ও শাহরুলের পূর্ব বিরোধ ছিল। আজ দুপুরে জিন্নাত আলী ভেকুটিয়া ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় রাজু ও শাহরুল তার পথরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা জিআই পাইপ ও লাঠি দিয়ে জিন্নাত আলীর মাথায় অতর্কিত আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

অভিযুক্ত রাজুর বাড়ি সদর উপজেলার পাকদিয়া এবং শাহরুলের বাড়ি ভেকুটিয়া এলাকায় বলে জানা গেছে।

হামলার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জিন্নাত আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানানো হয়েছে, মাথায় আঘাত লাগলেও বর্তমানে জিন্নাত আলী আশঙ্কামুক্ত। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ ফাঁড়ি বা সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park