1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

শফিকুল ইসলাম শফির বাবার ইন্তেকালে বিএমএসএস যশোর জেলার শোক প্রকাশ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শফিকুল ইসলাম শফির বাবার ইন্তেকালে বিএমএসএস যশোর জেলার শোক প্রকাশ

যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) খুলনা বিভাগের সাবেক বিভাগীয় সম্পাদক ও আনন্দ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফির শ্রদ্ধেয় বাবা ইন্তেকাল করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ আনুমানিক দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি নাসিম রেজা নাসির, সহ-সভাপতি ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক আসিফ আকবর সেতু, যুগ্ম সম্পাদক মো. ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেন।

মরহুমের নামাজে জানাজা আজ এশার নামাজের সময় যশোর মুড়লি তারা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park