1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর জেলা প্রতিনিধি।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের অভিযোগকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। বুধবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি বিশেষ কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও যশোর জেলা যুবদল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। এই সাংগঠনিক শক্তিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি ‘দৈনিক রুপালী বাংলাদেশ’সহ কিছু অখ্যাত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।
যুবদল নেতারা দাবি করেন, দলের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু বহিষ্কৃত ব্যক্তি এবং ফ্যাসিবাদী মানসিকতার একটি গোষ্ঠী বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতেই এই চক্রান্ত করছে। রানা বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, যুবদলের কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এই অপপ্রচার শুধু নেতাদের ব্যক্তিগতভাবে নয়, বরং দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।’ একই সঙ্গে তিনি সাংবাদিকদের এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park