1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর বেনাপোলে ইছামতী নদী থেকে ৫ মাদক কারবারি আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ইছামতী নদী থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকালে সীমান্তের ১৭/৭ এস মেইন পিলারের ১২০আর পিলারের নিকটবর্তী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের ইউসুফ আলী (৩০), মোঃ সাবু (৩৪), হায়দার আলী (২৭), আলমগীর হোসেন (৩০) এবং শার্শা থানার নয়ন মনি (৩৫)।
বিজিবি সূত্র জানায়, পুটখালী ক্যাম্পের নায়েক মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহলদল ইছামতী নদীর বাংলাদেশ অংশে অভিযান চালায়। এ সময় ওই পাঁচজনকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে দুই বোতল ভারতীয় ‘উইন্স কোরেক্স কক’ নামক মাদক উদ্ধার করা হয়।
তবে স্থানীয়দের দাবি, আটককৃতদের কাছে বিপুল পরিমাণ মাদকের চালান ছিল। সীমান্ত এলাকায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উভয়ের কড়া নজরদারি থাকায় ধরা পড়ার ভয়ে কারবারিরা বড় একটি চালান পানির নিচে পুঁতে রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জামিল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির একটি টহলদল নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park