1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত: হাসপাতালে ভর্তি

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোরের শহরতলী হামিদপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাসান আহমেদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেছে একদল যুবক। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হামিদপুর সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
আহত হাসান আহমেদ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের শাহ আলমের ছেলে। সে বর্তমানে যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যান্টিন সংলগ্ন তুহিনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
স্থানীয় ও ভিকটিম সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে যশোর শহরের আলোচিত এলাকার মোল্লাপাড়ার সালমান, রবি, শিহাব ও হুসাইনসহ তাদের অজ্ঞাতনামা কয়েকজন বন্ধু হাসানের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে হাসানের নিতম্বে আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত কিশোর বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরে জখম থাকলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
এই বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park