1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা পুলিশের ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইং- ১৩/০৪/২০২৬ খ্রিঃ বেলা ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজনে যশোর জেলায় ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ (আট)জন প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

উক্ত সভাটি সঞ্চালনা করেন জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),যশোর।

সভায় নবাগত ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়।

পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা ব্যবস্থা করা হয়।

পুলিশ সুপার মহোদয় জেলায় নবাগত ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) যশোর , জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোরসহ ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে যশোর জেলায় আগত বিভিন্ন ক্যাডারের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park