1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের সামনে ‘কোর্ট ফি’ বিক্রি, অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

নির্ধারিত ভেন্ডার বাদ দিয়ে কম্পিউটার দোকানে কোর্ট ফি বিক্রি—নিয়ম ভঙ্গের অভিযোগে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) কার্যালয়ের সামনে বিভিন্ন কম্পিউটার দোকানে প্রকাশ্যে ‘কোট ফি’ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত ভেন্ডারদের উপেক্ষা করে দিদারসে (মৌখিক চুক্তিতে) এসব ফি বিক্রি করা হচ্ছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের আশপাশে থাকা একাধিক কম্পিউটার ও ফটোকপি দোকানে সহজেই ‘কোট ফি’ পাওয়া যাচ্ছে। সেবাগ্রহীতাদের অনেকেই অভিযোগ করেছেন, নির্ধারিত প্রক্রিয়া এড়িয়ে দ্রুত কাজের প্রলোভন দেখিয়ে এসব দোকান থেকে অতিরিক্ত অর্থের বিনিময়ে কোর্ট ফি নেওয়া হচ্ছে।
এক ভুক্তভোগী জানান,
“সরকারি নিয়মে নির্দিষ্ট ভেন্ডার থেকে কোট ফি নেওয়ার কথা। কিন্তু এখানে দোকান থেকেই সব করে দেয় বলে টাকা বেশি নিচ্ছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কোট ফি’ আদায়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ও অনুমোদিত পদ্ধতি রয়েছে। কিন্তু কিছু অসাধু চক্র সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে বাইরে থেকে ফি বিক্রি করছে, যা সরকারি নিয়মের পরিপন্থী এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,
“নির্ধারিত ভেন্ডার ছাড়া কোনোভাবে কোর্ট ফি আদায় বৈধ নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ অতিরিক্ত অর্থ গুনতে বাধ্য হচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park