1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।

যশোরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও দাবির প্রতিফলন ঘটতে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐতিহাসিক এই উলাশী খালটি মূলত ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছিলেন। শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগস্থল থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি কৃষি ব্যবস্থার উন্নয়নে সে সময় অভূতপূর্ব নজির স্থাপন করেছিল, যা স্থানীয়দের কাছে আজও ‘জিয়া খাল’ নামে পরিচিত। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল কাজ শেষ হওয়ার পর এটি সারা দেশে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির এক জনপ্রিয় মডেলে পরিণত হয়। বর্তমানে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে এটি পানিশূন্য হয়ে পড়ে, যার ফলে স্থানীয় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোরে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসলে কৃষি ব্যবস্থার উন্নয়নে উলাশী খালসহ সারা দেশে হাজার হাজার খাল পুনঃখনন করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই তিনি সশরীরে এই খনন কাজের উদ্বোধন করতে যশোরে আসছেন। সফরকালে প্রধানমন্ত্রী উলাশী খাল ছাড়াও যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানিয়েছেন, চার কিলোমিটার এই খালটি পুনঃখননের জন্য ১ কোটি ৩৭ লাখ টাকার একটি প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি হিসেবে গত ২ এপ্রিল যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান উলাশী খাল এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে গতি ফেরাতে দ্রুত সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে সফরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করেছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park