
যশোর প্রতিনিধি।।
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে একটি নবনির্মিত পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকে বৈদ্যুতিক তার ও মোটর চুরির চেষ্টাকালে রমজান (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং মাথার চুল ন্যাড়া করে পুলিশে সোপর্দ করেছে।
আটক রমজান পরিচয় বাঘারপাড়া উপজেলার ছাতিয়াতলা দরাজাট এলাকার খায়ের মোল্লার ছেলে। জনতার হাতে আটকের পর সে তার অপর সহযোগীর নাম বাবুল মিয়া (পিতা: আনছার আলী) বলে স্বীকার করেছে।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে ঘোপ গ্রামের ওই নবনির্মিত বাড়ির ভেতরে প্রবেশ করে চুরির বৈদ্যুতিক তার ও মোটর চুরির করছিল ওই দুই যুবক যুবক। বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা চারদিক থেকে ঘেরাও করে ফেলে এবং ঘরের ভেতর থেকেই তাকে রমজান নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলে। চুরির সরঞ্জামসহ আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং একপর্যায়ে মাথার চুল ন্যাড়া করে দেয়। তার সহযোগী পালিয়ে যায় তাকে রেখে।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক যুবক বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অপর সহযোগীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ইদানীং সেচ পাম্পের মোটর ও বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকেরা ও সাধারণ মানুষ দুশ্চিন্তায় ছিলেন। চোর ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।