1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র জুবায়ের, সন্ধান চায় পরিবার

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের এক মাদ্রাসাছাত্র গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মোঃ জুবায়ের ইসলাম (১১)। সে স্থানীয় রূপদিয়া রেলস্টেশন হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে জুবায়ের কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর মাদ্রাসা কিংবা নিজ বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে জুবায়েরের বাবা নাজমুল ইসলাম যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ জুবায়েরের শারীরিক গঠন মাঝারি, উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। তার মুখমণ্ডল গোলাকার এবং মাথায় ছোট কালো চুল রয়েছে। সে যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলে।
জুবায়েরের পরিবার ও পুলিশ প্রশাসন নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বর ০১৬১৮-২৫২৮৩৫-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষে থেকে জানিয়েছেন নিখোঁজ ছাত্রের সন্ধানে তারা কাজ করছে এবং দেশের অন্যান্য থানায়ও বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park