1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে সীতারামপুর ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৭টার মধ্যে যেকোনো সময় নিজ বাড়ির রান্নাঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের শাহাদাত শিকদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক সূত্রের খবর থেকে জানা গেছে পরিবারের অন্য সদস্যদের অগোচরে তিনি রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, দীর্ঘদিনের মানসিক অসুস্থতাই তার মায়ের এই চরম পথ বেছে নিতে পারেন।
এই বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই মিনারা গণমাধ্যমকে জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park