1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

কেশবপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হলো প্রান্তিক কৃষকদের মাঝে।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
যশোরযশোরের কেশবপুরে ১৩৯০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে মুগ, তিল, পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃআব্দুল্লাহ আল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃআব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃআলমগীর কবির, পৌর জামায়াতের আমির প্রভাষক মোঃজাকির হোসেন, কর্মপরিষদ সদস্য মোঃতাজামুল ইসলাম ।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আল মামুন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার১৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর ভেতর ৭০০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ৬০০ জন কৃষককে এক কেজি করে পাটবীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি, ৬০ জন কৃষককে এক কেজি করে তীলের বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি এবং ৩০ জন কৃষককে পাঁচ কেজি করে মুগ ডালের বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকেরা খুশি প্রকাশ করেছেন //

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park