1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে বালিয়াডাঙ্গা ইয়ং স্টারের ঈদ আনন্দ মেলা ও লটারি সম্পন্ন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ যশোর
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঠ পাড়া ইয়ং স্টারের উদ্যোগে আয়োজিত জমকালো ঈদ আনন্দ অনুষ্ঠান, কনসার্ট ও লটারি ড্র অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গতকাল। এক ঝাঁক তরুণ প্রজন্মের বলিষ্ঠ পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বালিয়াডাঙ্গা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণদের এমন সামাজিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সফল করতে পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন এক ঝাঁক উদীয়মান তরুণ। যাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন রিপন, চঞ্চল, রানা, আজিজুর ও হাছনাত। তাদের অক্লান্ত পরিশ্রমে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বহুল প্রতীক্ষিত ভাগ্য পরীক্ষা বা লটারি ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) জিতে নেন শহীদ। দ্বিতীয় পুরস্কার এলইডি টেলিভিশন পান হাছান এবং তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোনসহ মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। বালিয়াডাঙ্গা ইয়ং স্টারের সদস্যরা জানান, এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই প্রতিবছর তারা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করে থাকেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park