1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

পাইকগাছায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা! 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বি.সরকার। পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা! ২৮ মার্চ শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা চত্বরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি-র গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হাসান বাপ্পি। উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতেই উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও তাকে ফুল দিয়ে সংবর্ধনা সহকারে বরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংবর্ধনায় পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, ব্যবসায়ী সমিতি, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি, বিভিন্ন মন্দির কমিটি ও অন্যান্য সামাজিক সংগঠন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পি বলেন, “অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করা হবে না। চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park