1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে শংকরপুর এক বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসী জিসান আটক 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার  :
যশোর শহরের শংকরপুর এলাকায় চাঁদা না দেওয়ায় এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী জিসানকে আটক করেছে পুলিশ। এঘটনায় ওই এলাকার খালেকের ছেলে আকাশ, সাদ্দামের ছেলে শান্ত এবং আলতুর ছেলে অনিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তবে, এখনো তারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। আটক জিসান শংকরপুর আশ্রমরোড হারান বস্তির মিলন হোসেন ওরফে দাউদ হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খাঁন জানান, গত ২৪ মার্চ শংকরপুর বটতলা মসজিদ পাড়ার মেডিকেল পাড়ার ওদুদ হোসেনের বাড়িতে চাঁদাদাবিতে ঢোকে বাহিনী প্রধান অনিকসহ ৮/১০জন। তারা চাঁদা না পেয়ে ওই ওদুদের স্ত্রী লাকি খাতুনকে মারপিটে জখম করে। এরপর বাড়িতে রাখা নগদ টাকা, সোনার গহনা, পাসপোর্ট, মোটরসাইকেল, গাড়ির কাগজপত্র, টিভি, মনিটরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এই মামলার অন্যতম আসামি জিসান। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে জিসানকে আটককরা হয়। ২৭মার্চ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই আনিছুর রহমান খাঁন আরো বলেছেন, জিসান একজন চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী অনিকের গ্রুপের সক্রিয় সদস্য সে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় তিনটি মামলা আছে। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, হুমকি, মারপিটসহ নানা অভিযোগ আছে জিসানের বিরুদ্ধে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park