1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

পাইকগাছায় স্মৃতি সৌধে পূষ্প মাল্য অর্পণ সহ নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় শহীদ স্মৃতি সৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক দল, সামাজিক সংগঠন জড়ো হয়। সূর্য দ্বয়ের সাথে সাথে ভোর ৬টা১ মিনিটে তপধোনির শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধের সংসদ পূষ্প মাল্য অর্পণ করেন, তার পর সঞ্চালক মাইকে থানার নাম ঘোষণা করার পর আনসার ভিডিপির নাম ঘোষণা করলে পাইকগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সরকারী দল হিসেবে তাদের কে যথার্থ মূল্যায়ন না করায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এম এনামুল হক সহ নেতাকর্মীরা কঠোর ভাবে প্রতিবাদ করেন। এরপর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ও ভিডিপি, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পাইকগাছা প্রেসক্লাব, কমিউনিস্ট পার্টি, পল্লী বিদ্যুৎ সমিতি, পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি সহ বিভিন্ন সংগঠন পূষ্প মাল্য অর্পণ করেন। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park