1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনে মাটি ধসে শ্রমিকের মৃত্যু। 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
​যশোরের চৌগাছা উপজেলায় নির্মাণাধীন ভবনে  কাজ করতে গিয়ে অকালে প্রাণ হারালেন সামাউল হোসেন (৫৮) নামের এক নির্মাণ শ্রমিক। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সনু ডাক্তার মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
​ স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১২:৩০ মিনিটের দিকে সনু ডাক্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের হাউসে কাজ করছিলেন সামাউল। হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি স্তূপ তাঁর গায়ের ওপর ধসে পড়ে। সহকর্মীরা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​নিহত সামাউল হোসেন চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park