1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন যুবদল নেতা নাসির উদ্দিন নাসির

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী যুবদলের যশোর জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য এক অনন্য গর্বের বিষয়।”
যুবদল নেতা নাসির উদ্দিন নাসির বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই চেতনাকে ধারণ করে দেশের তরুণ সমাজকে জাতির উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। স্বাধীনতার এই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের সবার অঙ্গীকার।”
এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
তিনি আশা প্রকাশ করেন, মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
নাসির উদ্দিন নাসির
সাবেক সহ-সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
যশোর জেলা কমিটি যশোর।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park