1. admin@dailyjessorersangbad.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শার্শায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে নারীর মৃত্যু

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরের শার্শা উপজেলায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনের পর চম্পা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত চম্পা খাতুন শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের বাসিন্দা। তিনি মিন্টু হোসেনের স্ত্রী।

প্রাপ্ত তথ্যমতে, শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে পারিবারিক কলহের জেরে চম্পা খাতুন গ্যাস ট্যাবলেট সেবন করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ২টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নথিতে গ্যাস ট্যাবলেট সেবনের ইতিহাস উল্লেখ করে তাঁকে মৃত ঘোষণা করার তথ্য রয়েছে।

বর্তমানে তাঁর মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park