-
বিশেষ প্রতিনিধি।
যশোর
যশোর ডিবি পুলিশ এর বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়েছে। যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোঃমাসুদ হোসেন সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়া এলাকার মোঃ নওশের মোল্লার ছেলে।
ডিবি সূত্র জানান এসআই বাবলা দাস ও এএসআই নির্মল কুমার ঘোষএর নেতৃত্বে একটি চৌকস টিমওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মাসুদকে আটক করে তার দেহ তল্লাশি করে। তল্লাশিকালে তার পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।