
যশোর প্রতিনিধি:
যশোর শহরের পাইপপট্টি এলাকায় একটি ব্যবসায়িক কার্যালয়ের সামনে থেকে নতুন মডেলের হিরো হর্নেট মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে জেলা সমবায় ব্যাংক কার্যালয়ের পেছনে অবস্থিত মো. আশরাফুল কবির সুমনের ব্যবসায়িক অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক সোহেল রানা সবুজ। ঘটনার পর মোটরসাইকেলটির ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও অভিযোগপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে।
এদিকে চুরি যাওয়া মোটরসাইকেলটির সন্ধানে শুভানুধ্যায়ী, পরিচিতজন ও সচেতন নাগরিকদের নজরদারি রাখার অনুরোধ জানানো হয়েছে। কেউ মোটরসাইকেলটির সন্ধান বা এ-সংক্রান্ত কোনো তথ্য পেলে মো. আশরাফুল কবির সুমন, যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি, যশোর জেলা ছাত্রদল-এর মোবাইল নম্বর ০১৭১১-২৩২৭৯০-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া ওই নম্বরে যোগাযোগ করা সম্ভব না হলে মোটরসাইকেলের মালিক সোহেল রানা সবুজের মোবাইল নম্বর ০১৯১৩-৬৮২০১৮-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
মোটরসাইকেলটি উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী।