1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে সদর উপজেলা রামনগর ইউনিয়নে  তিশা নামের এক গৃহবধূকে নির্যাতন, মারধর এবং জোর করে তালাকনামায় স্বাক্ষর করিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
যশোরে সদর উপজেলা রামনগর ইউনিয়নে  তিশা নামের এক গৃহবধূকে নির্যাতন, মারধর এবং জোর করে তালাকনামায় স্বাক্ষর করিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
মামলার কাগজপত্র অনুযায়ী, চলতি বছরের ২২ মে ভুক্তভোগীর সঙ্গে মো. রাসেল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তাকে জোর করে তালাকনামায় স্বাক্ষর করিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বাবার বাড়িতে অবস্থান করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা ভুক্তভোগীর বাবার বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।
এ সময় তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় মো. মোজাহার আলী,  জহির উদ্দিন , ইকবাল হোসেন, আলমগীর হোসেন, মিজানুর রহমান, রেখা খাতুন, অন্তরা, শাহাজাহান আলী ও তারিকুলের,বিল্লাল হোসেন, আলোম হোসেন, বিরুদ্ধে যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, সদর-এ মামলা করা হয়েছে।
মামলাটি সি.আর. মামলা নম্বর ৩৪২৬/২০২৬।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৫৪,৩৮৪ ও ৪২৭/৩৪ ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে মামলায় করা অভিযোগগুলো বাদীর বক্তব্য ও আদালতে দাখিল করা নথির ভিত্তিতে তুলে ধরা হলো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park